সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নোয়াখালীর কবিরহাটে এক পরিবারের দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন। বড় বোন বাক্‌প্রতিবন্ধী। ২০১২ সালে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় করা মামলায় গত বছরের ডিসেম্বরে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর মধ্যে এবার বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ছোট বোনকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে।

ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক।

পরিবারের অভিযোগ, বড় মেয়ের ধর্ষণের বিচার পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা। এর মধ্যে ছোট মেয়েও ধর্ষণের শিকার হওয়ায় নতুন করে মামলা পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। তার দাবি, দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর বিয়ের প্রলোভনে ছোট মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শিপন (২২), সাইফুল ইসলাম (২৩) ও মোছলে উদ্দিন (২৪)। পরে তারা দলবদ্ধ ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগীর বাবা জানান, প্রায় এক মাস ধরে মেয়ের আচরণে পরিবর্তন লক্ষ করছিলেন তিনি। পরে ২২ নভেম্বর ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার খবর পেয়ে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর ২৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রধান আসামি শিপনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শিপন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী কিশোরীর জবানবন্দিও আদালতে রেকর্ড করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, আগের ঘটনার বিষয়ে তার জানা ছিল না। ছোট মেয়ের ঘটনায় নতুন মামলা হওয়ার পর বিষয়টি জেনেছেন। আগের মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz