রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা

ছেলে ছাত্রলীগ করায় ত্যাজ্য করলেন বাবা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজনীতির মতপার্থক্য এবার আঘাত হেনেছে রক্তের সম্পর্কে। যে ছেলেকে ঘিরে ছিল বাবার স্বপ্ন, সেই ছেলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বাবা। কারণ ছেলের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তিনি। অন্যদিকে ছেলের কথা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি তার প্রাণ। প্রয়োজনে পরিবারের বন্ধন ছিন্ন হলেও রাজনীতি ছাড়বেন না তিনি। বরগুনার আমতলীতে ঘটেছে এমন ঘটনা।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন বাবা ইদ্রিস মৃধা।

জানা গেছে, রাহাত মৃধা আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড ও অবাধ্য আচরণের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রত। এ পরিস্থিতিতে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে ত্যাজ্য  করার ঘোষণা দিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

বাবার এমন সিদ্ধান্তের পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় রাহাত মৃধা।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।‘

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz