রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন • গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু • শরীয়তপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত বেড়ে ২ • ইউএনওদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী • সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান • জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে : বিরোধীদলীয় নেতা • বেশি দামে তেল-গ্যাস আমদানিতে সরকারি অর্থে প্রচণ্ড চাপ পড়ছে : অর্থমন্ত্রী • চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী  মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী • ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে বাংলাদেশ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে করার পরিবর্তে বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায় বাংলাদেশ। আলোচনার টেবিলে বসার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে এবং যথাসময়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অমীমাংসিত সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী। বাংলাদেশ ও ভারতের জন্য গঙ্গা চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে।

আমরা আশা করব, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আমাদের চিঠির জবাব দেবে। পাশাপাশি প্রয়োজনীয় আলোচনার জন্য দুই দেশ আলোচনার টেবিলে বসতে পারবে।

বিদ্যমান চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনায় বসার আগে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। দুই পক্ষের আলোচনার মাধ্যমেই বিষয়টি নির্ধারিত হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান চুক্তিটিই আবার নবায়ন হোক। নতুন চুক্তির বিষয়টি এখন সামনে আসছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। এখন ভারতের পক্ষ থেকে আলোচনায় বসার বিষয়ে সাড়া দেওয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz