রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু • শরীয়তপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত বেড়ে ২ • ইউএনওদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী • সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান • জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে : বিরোধীদলীয় নেতা • বেশি দামে তেল-গ্যাস আমদানিতে সরকারি অর্থে প্রচণ্ড চাপ পড়ছে : অর্থমন্ত্রী • চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী  মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী • ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ • মনিরুলের স্ত্রী-শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শরীয়তপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত বেড়ে ২

শরীয়তপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত বেড়ে ২

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিজামউদ্দিন মৃধা নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন।

নিহত নিজামউদ্দিন মৃধা (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

এর আগে রোববার এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০)। তিনি শরীয়তপুর সদরের বাসিন্দা।

রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল শরীয়তপু‌রের জাজিরার নাওডোবা এলাকায়। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায়, তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘বর্তমানে পদ্মাসেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।’

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz