শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিজামউদ্দিন মৃধা নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন।
নিহত নিজামউদ্দিন মৃধা (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
এর আগে রোববার এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০)। তিনি শরীয়তপুর সদরের বাসিন্দা।
রোববার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ও মাদারীপুরের শিবচরের কুতুবপুর সীমানায় পদ্মা সেতু সংলগ্ন এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থল শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। যেহেতু ঘটনাস্থল জাজিরা থানায়, তাই এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও বলেন, ‘বর্তমানে পদ্মাসেতু এলাকা ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যানমালের নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে পুলিশের টহল রয়েছে।’
ঠিকানা/এনআই