রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল ইরান

হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে অটল ইরান

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানের জনগণের অবস্থান ও বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে নৌবাহিনীর প্রধানের এ বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, তাদের ইরানি জাতির অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।

শাহরাম ইরানি বলেন, অঞ্চলে আগের মতো নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আঞ্চলিক বাস্তবতাকে মেনে নিতে হবে। একই সঙ্গে যেসব পদক্ষেপ বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, সেগুলো থেকে বিরত থাকতে হবে।

এ সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং সেসব দেশের শাসকদের উদ্দেশে তিনি বলেন, তারা কোন পক্ষের অবস্থানে রয়েছেন, তা অবশ্যই বুঝতে হবে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকার সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, এই নৌপথের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র : আল জাজিরা

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz