শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯ • দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু • জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : জামায়াত আমির • আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী • মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা • কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উচ্চশিক্ষায় পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর • কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী • জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার • মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার • ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আফগানিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। শনিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এ ঘটনা ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাছাকাছি কয়েকটি খননকারী প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

তবে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz