শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু • জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : জামায়াত আমির • আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী • মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা • কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উচ্চশিক্ষায় পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর • কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী • জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার • মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার • ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের • পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মৃত্যুবরণ করেছেন। বাকি দুজন খুলনা ও সিলেট বিভাগে।

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz