শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : জামায়াত আমির • আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী • মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা • কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উচ্চশিক্ষায় পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর • কারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী • জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার • মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার • ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের • পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

বিজ্ঞাপন
পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন।

এ সময় তারা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

করাচিতে জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন

তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। ছয় দিনের সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাকিস্তান সফর করছে বাংলাদেশি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। 

বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের অভ্যর্থনা জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ। এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সরকারি সফরে গেছে বাংলাদেশি প্রতিনিধি দল। সফরকালে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন, প্রাদেশিক রাজনৈতিক নেতৃত্ব এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz