শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz