শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান • দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ • দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন: মির্জা আব্বাস • মণিপুরে আবারও হামলা, ৪ নাগা নাগরিকের মৃত্যু • পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর • ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: রুবিও • ঢাবিতে যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করার ঘোষণা কর্তৃপক্ষের • ২৩ বছরের অপেক্ষা ঘোচাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ • জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না • শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আইন মেনে

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz