শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে স্বাস্থ্যবিমায় নিবন্ধন চলছে

নিউইয়র্কে স্বাস্থ্যবিমায় নিবন্ধন চলছে

বিজ্ঞাপন
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যবিমায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে। উপযুক্ত স্বাস্থ্যবিমা নির্বাচন এবং নিবন্ধন-প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য ও সহায়তা পেতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে নিউইয়র্ক স্টেট অব হেলথ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষিত ও অভিজ্ঞ সহায়তাকারীদের মাধ্যমে বাসিন্দারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী উপযুক্ত স্বাস্থ্যবিমা পরিকল্পনা বেছে নিতে পারবেন। স্বাস্থ্যবিমার বিভিন্ন সুবিধা, নিবন্ধনের নিয়ম এবং প্রয়োজনীয় তথ্য জানতেও এসব সহায়তাকারী সহযোগিতা করবেন। যারা এখনো স্বাস্থ্যবিমায় নিবন্ধন করেননি, তাদের নিবন্ধনের সুযোগ গ্রহণের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্যসেবা ব্যয় মোকাবিলা এবং প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্যবিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বাস্থ্যবিমা সম্পর্কে বিস্তারিত জানতে এবং নিবন্ধন করতে নিউইয়র্ক স্টেট অব হেলথের ওয়েবসাইট হুংঃধঃবড়ভযবধষঃয.হু.মড়া ভিজিট করা যাবে। এ ছাড়া সরাসরি ১-৮৫৫-৩৫৫-৫৭৭৭ নম্বরে ফোন করেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
নিউইয়র্কের বাসিন্দাদের স্বাস্থ্যবিমার সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে সময়মতো নিবন্ধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz