শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’ • অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক • বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ড, বেশি যাচ্ছে ভারতে • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা • পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা • সৌদি বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ • প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের • শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীড়াসামগ্রী • জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের বড় বাধা : গোলাম পরওয়ার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’

গোপালগঞ্জ নিয়ে সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিপরীতে এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এর মাধ্যমে সরকার বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি বলেন, লেনদেন বন্ধ করা সংক্রান্ত সরকারের প্রতিক্রিয়া ‘অপেশাদার’।

‘আমাদের দেশ কি বার্লিন ক্রাইসিসের দিকে যাচ্ছে? গোপালগঞ্জকে সরকার কি বিচ্ছিন্ন করে ফেলছে? সেখানে বরাদ্দ বন্ধ থাকবে, ট্রেন যাবে না- এভাবে কি একটি রাষ্ট্র চলতে পারে? সরকার ওভার রিঅ্যাক্ট করে ফেলছে। গোপালগঞ্জের ক্ষেত্রে সরকারের রিঅ্যাকশন আরও প্রফেশনাল হওয়া উচিত ছিল’- বলেন শামীম হায়দার পাটোয়ারী।

২৬ নভেম্বর বৃহস্পতিবার এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। সরকার, প্রশাসন, রাজনীতি ও অর্থনীতির নানা বিষয়ে কথা বলেন দুই অতিথি।

গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা দমাতে বিএনপি সরকার যে গোলাগুলির পথে যায়নি, এটা ইতিবাচকভাবে দেখছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারে থাকলে চিত্রটি বিপরীত হতো। এ ছাড়া তারা যে এখন নিজেদের রাজনৈতিক অবস্থান জানাতে নাশকতার পথ বেছে নিয়েছে, এটা না করে তারা জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে পারত। আওয়ামী লীগ অনুতপ্ত না হলে রিকনসলিয়েশন করা হবে কার সঙ্গে? তারা ভুল স্বীকার না করলে সমঝোতার প্রশ্নই আসে না।’

শেখ হাসিনা ও আওয়ামী লীগ যে দেশে এখনো প্রাসঙ্গিক থাকছে- এর দায় অনেকখানি সংবাদমাধ্যমের বলে মনে করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলছেন, দেশের অর্থনীতির অবস্থা অনেক খারাপ। সরকারের আচরণে মনে হচ্ছে এই সংকটের গভীরতা তারা বুঝতে পারছে না, নয়তো পাত্তা দিচ্ছে না। তাই গোপালগঞ্জ ও দিল্লির বিষয়ের দিকে জনগণের চোখ ঘুরিয়ে দিতে চাইছে তারা। এমনকি গণমাধ্যমও অর্থনীতির জটিল সংকটময় পরিস্থিতি ঠিকমতো তুলে ধরছে না, অভিযোগ করেন তিনি।

দেশ তীব্র অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে, এ বিষয়ে একমত হলেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, পোশাক খাতের বিদেশি ক্রেতাদের অর্ডার কমছে। আইএমএফ, বিশ্বব্যাংকের ঋণ অনুদান নিয়ে অগ্রগতি নেই। তাদের সঙ্গে বার্গেনিং শক্তিও থাকবে না একপর্যায়ে। দেশেও সার্বিক কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে। এসব সংকট উত্তরণে সব পক্ষকে নিয়ে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরির উদ্যোগ নিতে হবে। নইলে সংকট আরও গভীর হবে বলে মনে করেন তিনি।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz