মন আকাশে মেঘ জমেছে
বন্ধু আমার হারিয়ে গেছে
বৃষ্টিভেজা মন,
নীরব হয়ে গেছি আমি
ভুলে গেছি সব,
বন্ধু আমার ভালোই আছে
দেখি সারাক্ষণ।
স্বার্থ ছাড়া এই ভুবনে
কোনো কিছু নাই,
দেখো আকাশ মেঘের কাছে গেলে
সূর্য যায় হারাই।
রৌদ্র ছাড়া বাঁচি না কো
শীতে কাঁপন হলে,
তীব্র রোদে তাপ বেশি তাই
ছায়ায় যাই যে চলে।
এমনি করে সবকিছুতেই
স্বার্থ থাকে লুকিয়ে
একটা সময় দুঃখ দিয়ে
যায় যে সবাই পালিয়ে।