শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঝরাপাতার অনুবাদ

ঝরাপাতার অনুবাদ

বিজ্ঞাপন
হেমন্ত যেন প্রকৃতির নৈঃশব্দ্যলিপি,
শিশির তার আত্মার এক স্বচ্ছ অনুবাদ।
কুয়াশা সময়ের ধূসর অবগুণ্ঠন,
ধানের শিষে ঝুলে থাকে স্বর্ণাভ প্রজ্ঞা।
ঝরাপাতা জীবনের অসমাপ্ত ইতিকথা,
প্রতিটি পতন একেকটি অস্তিত্বের উপাখ্যান।
ম্রান রোদ বিষণ্নতার সোনালি এপিটাফ,
হিমেল হাওয়া স্মৃতির গোপন অনুবীক্ষণ।
নবান্নের ঘ্রাণে জাগে মৃত্তিকার আদিম স্মৃতি,
শস্যের হিন্দোলে প্রাপ্তি ও বিসর্জনের দর্শন।
সব শূন্যতাই নিঃশেষ নয়, শূন্যতারই পূর্ণতা,
ঝরাপাতার বুকে লুকিয়ে থাকে বসন্তের ভ্রূণ।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz