সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জামালপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জামালপুরের ইসলামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের পলবান্ধা মোড়ে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া গ্রামের আকবর আলীর ছেলে ও মোটরসাইকেলচালক জিয়াউল হক (৩২), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই গ্রামের রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। তারা মোটরসাইকেলে করে ইসলামপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী বেগুনবোঝাই একটি ট্রাক পলবান্ধা মোড়ে পৌঁছালে ইসলামপুরগামী মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী জিয়াউল হক ও বকুল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুবাইদা সুলতানা তমা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজন উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে মারা যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz