সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ডিবি।

স্বপন ভট্টাচার্যের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz