চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা-পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানায়নি পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।
রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, অভিযান এখনো চলমান। বিস্তারিত পরে জানানো হবে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা-ও পরে জানানো হবে।