সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রিমান্ড শেষে কারাগারে ডরিন

রিমান্ড শেষে কারাগারে ডরিন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ভারতের কলকাতায় নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৫ নভেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে রোববার ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটান।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জনসাধারণের জীবন বিপন্ন করা এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz