সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু • শেখ হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদনে অথরাইজেশন নেই : বাংলাদেশ হাইকমিশন • বাবা হারালেন ময়মনসিংহ-৮ আসনের এমপি মাজেদ বাবু • ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ • গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি • পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল • সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের • পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ

ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ

ভারি বন্যার মধ্যেই গাজার বাসিন্দারা আশ্রয়শিবিরে আশ্রয় নিচ্ছেন। ছবি : এএফপি

বিজ্ঞাপন
প্রবল বন্যা ও ইসরায়েলি সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধের কারণে গাজা উপত্যকা এখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য সম্পূর্ণ ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। খবর আল জাজিরার।

দেইর আল-বালাহ থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইওএম-এর প্রধান কার্ল বেকার জানান, সাম্প্রতিক বৃষ্টির ফলে সৃষ্ট ‘অভাবনীয় পরিমাণ পানি’ সাধারণ মানুষের তাবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোকে প্লাবিত করেছে। এর ফলে অনেক অঞ্চলে কোনো ধরনের ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মৌলিক অবকাঠামো আগেই ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে মৌলিক আশ্রয় সরঞ্জাম ও পুনর্নির্মাণ সামগ্রী প্রবেশের ওপর কড়া বিধিনিষেধ বজায় রেখেছে ইসরায়েল।

কার্ল বেকার জানান, এসব সামগ্রীকে ইসরায়েলি পক্ষ থেকে ‘অতিরিক্ত নিরাপত্তা নিরীক্ষা’র আওতায় ফেলা হয়েছে, যার কারণে খাদ্য বা আশ্রয়সামগ্রী ভেতরে প্রবেশে বিলম্ব ঘটছে।

বেকার আরও যোগ করেন, জাতিসংঘ সংস্থা এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো যদি প্রি-ফ্যাব্রিকেটেড (পূর্বে তৈরি) ঘর ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রবেশের অনুমতি পায়, তবেই গাজার মানুষের দৈনন্দিন যন্ত্রণাদায়ক জীবনের চিত্র বাস্তবে পরিবর্তন করা সম্ভব হবে।

এদিকে, গত ৮ নভেম্বর (রবিবার) বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পের ওপর পাহাড়ের বালি ও মাটির টিলা ধসে পড়ে চার শিশুসহ মোট পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz