সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বাবা হারালেন ময়মনসিংহ-৮ আসনের এমপি মাজেদ বাবু • ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ • গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি • পাসপোর্ট চেয়ে গ্রেপ্তারের পথ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল • সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের • পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের • জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে : স্পিকার • গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী • শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার • পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কন্টাকস একসেপ্ট সিলেক্টেড পিপল)  এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।

তবে এ সুবিধা কেবল তাদের জন্য চালু হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে ফোন নম্বর গোপন রাখে হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক সেটিংস বা ডিফল্ট অপশন থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তার ফোন নম্বর দেখতে পারবেন না।

তবে যেসব ব্যক্তি আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তারা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে গোপনীয়তার এই নিয়ন্ত্রণ কার্যকর হবে না।

নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।সূত্র: সামা টিভি

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz