শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫, টিমসসহ প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিভিন্ন সেবা ব্যবহারে বিপাকে পড়েন লাখো ব্যবহারকারী। তবে ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে। ১৩ নভেম্বর (শুক্রবার) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মাইক্রোসফটের সেবায় সমস্যা দেখা দেওয়ার পর ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান।
 
ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং এআই সহকারী কোপাইলটও এ সমস্যায় আক্রান্ত হয়।

পরে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নেমে এলেও অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো ও গ্রহণ এবং ইনবক্স খুলতে সমস্যার কথা জানান।

মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির ধারণা, সার্ভারের কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে।

মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর বেশ কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে।

এতে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, ইতোমধ্যে পুনরায় চালু করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভারগুলো সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সেবা চালু রাখার চেষ্টা চলছে। সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা ধীরে ধীরে স্বাভাবিক সেবা ফিরে পাবেন।

এদিকে মাইক্রোসফটের এ বিপর্যয়ের প্রভাব পড়েছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই সেবাতেও।

মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থায় সমস্যার কারণে নতুন সংযোগ তৈরি এবং কিছু টুল ব্যবহারে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে ওপেনএআই। একই ধরনের সমস্যার কথা জানিয়েছে অ্যানথ্রপিকও।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরি বলেন, মাইক্রোসফটের নেটওয়ার্ক ব্যবস্থায় ত্রুটির কারণে এ পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। কিছু সার্ভার অকার্যকর হয়ে পড়লে বাকি সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে সেগুলোও অকার্যকর হয়ে পড়তে পারে। এভাবে সমস্যাটি ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে নেটওয়ার্কের কনফিগারেশন পরিবর্তনগুলো কার্যকর করার আগে যথাযথ পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি ক্লাউড সেবার ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোর বিকল্প ব্যবস্থাও রাখা উচিত।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz