মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী • কোমরের পেশি শক্তিশালী করতে ৩ সহজ ব্যায়াম • সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে : বাণিজ্যমন্ত্রী • মিয়ানমারের শীর্ষ সামরিক নেতাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা • ৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড • নতুন নেতৃত্ব পেল ময়মনসিংহ সাংবাদিক সমিতি • ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত • বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত • সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে • লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী। এ অভিযানে পাকিস্তানের ৪০ বছর বয়সী নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের দুই নভোচারীর সঙ্গে অংশ নেবেন। ২৪ নভেম্বর (মঙ্গলবার) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২৪ নভেম্বর (মঙ্গলবার) চীনের সংবাদমাধ্যম জানায়, ২৫ নভেম্বর (বুধবার) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানটি উৎক্ষেপণের কথা রয়েছে। অভিযানে পাকিস্তানি নভোচারীর সঙ্গে থাকবেন চীনের তাং হংবো ও উ ই।

মহাকাশ স্টেশনে অবস্থানকালে জিশান আলী জীবপ্রযুক্তি ও উপকরণবিষয়ক চারটি বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়া চুক্তির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। স্বল্পমেয়াদি অভিযান শেষে তিনি ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে পৃথিবীতে ফিরবেন।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz