মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে • লাল গালিচায় নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী • বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ • আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত • কে নেতানিয়াহু-আইজেনকোট, কী ফল এলো?ফের বৈঠ • ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান : চিফ প্রসিকিউটর • এআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ • দেশে হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু • বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাত দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন এ মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়। এতে মারা যায় তিনি।

ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz