মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশি পণ্য আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির • পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ • আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত • কে নেতানিয়াহু-আইজেনকোট, কী ফল এলো?ফের বৈঠ • ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান : চিফ প্রসিকিউটর • এআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ • দেশে হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু • বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা • সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণ : তথ্য উপদেষ্টা • বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব কাটছাঁট করে তা ২২ হাজারে নিয়ে এসেছে। তবে এটি চূড়ান্ত নয়। ২৪ নভেম্বর (মঙ্গলবার) মজুরি বোর্ডের বৈঠকের মধ্যে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

তিনি বলেন, আলোচনা এখনো চলমান। আশা করছি আজ চূড়ান্ত সিদ্ধান্তে আসবে পারব।

আনুষ্ঠানিকভাবে বোর্ডের দেওয়া তথ্য ছাড়া কোনো উপায়ে পাওয়া তথ্যের দায় বোর্ড নেবে না বলেও জানান চেয়ারম্যান।

বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল ও শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নিয়েছেন।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz