মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া • অভিনেতা সোহেল খান আর নেই • অভিনয়ে ফিরেই বাজিমাত তানিয়া বৃষ্টির • স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান • রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ • বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের • হুয়াংকে পদে ফেরানোর পর ট্রাম্প বললেন, ‘এটি আমি করিয়েছি’ • হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত • এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া

বিজ্ঞাপন



মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিজ নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন দেশের মোট ২৪৬ আটক ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন পিকেনেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে পরিচালিত এ প্রত্যাবাসন কার্যক্রমে বিভিন্ন দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ ইন্দোনেশিয়, ৫২ বাংলাদেশি, ৩০ থাই, ১১ পাকিস্তানি, ৯ নেপালি, ৬ ভারতীয়, ৫ শ্রীলঙ্কান, ২ সিঙ্গাপুরের নাগরিক এবং ১ জন চীনা নাগরিক।


আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবহৃত প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোর মধ্যে রয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও নিরাপত্তা কমপ্লেক্স (আইসিকিউএস) রান্তাউ পাঞ্জাং।

প্রত্যাবাসন কার্যক্রমে ব্যবহৃত বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোও টিকিটের ব্যয়ভার বহন করেছে।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।


ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz