মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের • হুয়াংকে পদে ফেরানোর পর ট্রাম্প বললেন, ‘এটি আমি করিয়েছি’ • হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত • এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী • যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের • বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এ মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের চাহিদা যাচাই করা সম্ভব।

২৩ নভেম্বর (সোমবার) রাত ১০টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

পোস্টে ক্রিস্টেনসেন বলেন, আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস ঢাকার খাবারের টেবিলে পৌঁছাতে পারে। বিশ্বসেরা গরুর মাংসের গুণমানই এর পরিচিতি তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, এ উদ্যোগের শুরু হতে পারে একটি সহজ পদক্ষেপের মাধ্যমে। দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইওয়ার এই মাংস আমদানির অনুমতি দেওয়া হলে পরবর্তী সময়ে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে।

মার্কিন রাষ্ট্রদূতের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।


ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz