সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ • ঢাকাকে আরো বাসযোগ্য করতে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা • সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই : আপিল বিভাগ • ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা : হাকিম জেফরিস • ইউপি নির্বাচন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি • পাঁচ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে মাইলি সাইরাস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪

ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪

২২ নভেম্বর বানতেন প্রদেশের সেরাং রিজেন্সিতে একটি কনফেকশনারি কারখানায় অগ্নিকাণ্ডের পর উদ্ধারকর্মীরা কারখানাটির পুড়ে যাওয়া অংশগুলোর মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি ও কনফেকশনারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ জন। স্থানীয় সময় আজ সোমবারও (২৩ নভেম্বর) ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়ায় তাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

দেশটির রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগে। আগুনের কারণ জানতে তদন্ত চলছে। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের জানান, এ ঘটনায় ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। কারখানায় নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাকে তলব করা হবে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মোট প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন। দেশীয় বাজারে ভোগ্যপণ্যের বড় সরবরাহকারী প্রতিষ্ঠানটির বিদেশেও চারটি কার্যালয় রয়েছে। তাদের পণ্যের মধ্যে জনপ্রিয় মিষ্টিজাতীয় ব্র্যান্ড মিলকিটা এবং ইনস্ট্যান্ট নুডলস লেমনিলো রয়েছে।

কারখানার প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানা প্রাঙ্গণে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।

বানতেন প্রদেশের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, সোমবারও ধ্বংসস্তূপে আগুনের কিছু অংশ জ্বলছিল। ভবনের কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ায় উদ্ধারকাজে ঝুঁকি তৈরি হয়েছে।

আল আমরাদ বলেন, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারীরা দেহাবশেষের ২৪টি ব্যাগ উদ্ধার করেছেন। তবে ঘটনাস্থলে থাকা কর্তৃপক্ষ তখনও চূড়ান্ত মৃত্যুসংখ্যা নিশ্চিত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতার কারণে উদ্ধার হওয়া মরদেহগুলো শুধু দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz