রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম • রোমাঞ্চকর জয়ে আফগানদের বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ • বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র • শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুল • তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান • আ.লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিবেচনাধীন : আইনমন্ত্রী • বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী • দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু • আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
অনুসারীর সংখ্যার বিচারে ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। ওই সময় বিশ্বে মুসলিমের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার।

শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে পিউর এই পূর্বাভাস তুলে ধরে খোঁজা হয়েছে বেশ কিছু প্রশ্নের উত্তর।

পিউর হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমের সংখ্যা ৮০ শতাংশ বেড়ে ২০২ কোটির কিছু বেশি থেকে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টান জনসংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে দাঁড়াতে পারে। এই বৃদ্ধি বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের কাছাকাছি।

পূর্বাভাস অনুযায়ী, প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যা বাড়বে সবচেয়ে দ্রুত। হিন্দু ও ইহুদি জনসংখ্যা বাড়লেও তা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীর হবে।

অন্যদিকে বৌদ্ধ এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে।

মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার প্রধান কারণ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তানসংখ্যা ছিল ৩ দশমিক ১।

খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্য ধর্মীয় গোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬।

জনসংখ্যার আকার অপরিবর্তিত রাখতে সাধারণত একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন বলে ধরা হয়।

জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি এবং খ্রিষ্টান জনসংখ্যা ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

মুসলিম জনসংখ্যার বড় অংশের বৃদ্ধি ঘটবে এমন দেশগুলোতে, যেখানে এখনই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ।

২০৭০ সাল নাগাদ ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারে। বিশ্বে মুসলিম জনসংখ্যা যত বাড়বে, তার ৭৪ শতাংশই হবে এসব দেশে।

২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়—২৩ কোটি ৯০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে মুসলিমের সংখ্যা ছিল ইন্দোনেশিয়ার চেয়ে মাত্র ১ কোটি ২০ লাখ কম।

তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হতে পারে।

পিউর হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় এই সংখ্যা বাড়বে ১৫ শতাংশ।

পিউর পূর্বাভাসে ২০২০ ও ২০৭০ সালের হিসাব তুলনা করা হয়েছে। ফলে ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি।

তবে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালের অনেক আগেই দেশ দুটি অবস্থান বদলাতে পারে।

২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয়তে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমের সংখ্যা ২০২০ সালের ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

জরিপে বলা হয়েছে, মুসলমান জনগোষ্ঠীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ। ২০৭০ সালে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে যেতে পারে।

এদিকে নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে তৃতীয় অবস্থানে যেতে পারে। দেশটিতে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে দাঁড়াতে পারে। এর ফলে ইন্দোনেশিয়া নেমে যেতে পারে চতুর্থ স্থানে।

২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়—নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান।

এই তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান যুক্ত হতে পারে। বাদ পড়তে পারে ইরান ও আলজেরিয়া।

সুদানে মুসলিম জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি তুরস্ককেও ছাড়িয়ে যাবে।

পিউর এই পূর্বাভাসে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্বকারী ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণায় ধরে নেওয়া হয়েছে, জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের বর্তমান প্রবণতা অব্যাহত থাকবে। তবে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এই পূর্বাভাস বদলে যেতে পারে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz