শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি • কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত • আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার • দেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত : জয়সওয়াল • পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী • জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • সিনেমা নাই : এ কেমন অ্যাকশন? • স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি

ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি

বেলজিয়ামের ব্রাসেলসে শুক্রবার ইইউ-ইউকে শীর্ষ সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা হাত মেলান। ছবি : রয়টার্স

বিজ্ঞাপন
ব্রেক্সিট ভোটের এক দশক পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে তিনটি নীতিগত ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিকে উভয় পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন করে সাজানোর সূচনা হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সম্পর্ক নতুন করে সাজানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে।

ডাউনিং স্ট্রিট জানায়, উভয় পক্ষই ‘ইউথ মোবিলিটি স্কিম’ (তরুণদের অবাধ চলাচল সংক্রান্ত কর্মসূচি), স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা সংক্রান্ত) চুক্তি এবং তাদের নিজ নিজ কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থার (এমিসন ট্রেডিং সিস্টেম) মধ্যে সংযোগ স্থাপনের সময়সীমা নিয়ে একমত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে একটি যৌথ বিবৃতিতে প্রকাশ করা হবে।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছে। আলোচনা শেষ হয়েছে। উভয় পক্ষই এখন তা বাস্তবায়নের জন্য কাজ করবে।’
মুখপাত্র আরও বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তির মতোই এখন প্রতিটি দেশের নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। পাশাপাশি, কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।’

এই চুক্তিগুলো স্বাক্ষরিত হলেও সম্পর্কের আরও গভীর পরিবর্তনের জন্য, যেমন শিক্ষার্থীদের টিউশন ফি থেকে শুরু করে পণ্য উৎপাদন সংক্রান্ত নিয়মাবলির মতো বিষয়গুলো নিয়ে এখনও দীর্ঘ সময় ধরে আলোচনা চালু থাকতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী বার্নহ্যাম ব্রিটিশ জনগণের উদ্দেশে বলেছিলেন, ভবিষ্যতের সম্পর্কের ক্ষেত্রে সব বিকল্পই খোলা রাখা উচিত, এমনকি ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz