রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• রোমাঞ্চকর জয়ে আফগানদের বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ • বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র • শ্রমিক দলের ৫১ সদস্যের নতুন কমিটি, নেতৃত্বে আমান-শিমুল • তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান • আ.লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিবেচনাধীন : আইনমন্ত্রী • বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী • দেশে হাম ও ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু • আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি • প্রবাসে থেকেও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান • রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
রাইজিং স্টারস এশিয়া কাপ

রোমাঞ্চকর জয়ে আফগানদের বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ

রোমাঞ্চকর জয়ে আফগানদের বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাইজিং স্টারস এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ দিকে টানটান উত্তেজনার ম্যাচে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজেছে আফগানিস্তানের।

শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ইকরাম আলিখিল সর্বোচ্চ ৪৮ রান করেন। এ ছাড়া ইমরান মির ও দারউইশ রাসুলি ১৯ রান করে এবং নাসির খান মারুফখিল ও ফয়সাল শিনোজাদা ১৭ রান করে করেন।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৩৩, শাহাদাত হোসেনের ২৪, ইয়াসির আলির ২০ ও সাব্বির রহমানের ২৮ রানে জয়ের পথে এগিয়ে যায় দল। তবে ১৬২ রানে নবম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১১ ও রিপন মণ্ডলের অপরাজিত ৫ রানে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের নাভিদ জাদরান ৩ উইকেট নেন। নাসির খান মারুফখিল ও ফারমানুল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। এ এম গাজানফার ও কায়েস আহমেদ নেন ১টি করে উইকেট।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz