রাইজিং স্টারস এশিয়া কাপ

রোমাঞ্চকর জয়ে আফগানদের বিদায় করে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:১৯ , অনলাইন ভার্সন
রাইজিং স্টারস এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ দিকে টানটান উত্তেজনার ম্যাচে ২৫ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজেছে আফগানিস্তানের।

শনিবার (২১ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৭৪ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে ইকরাম আলিখিল সর্বোচ্চ ৪৮ রান করেন। এ ছাড়া ইমরান মির ও দারউইশ রাসুলি ১৯ রান করে এবং নাসির খান মারুফখিল ও ফয়সাল শিনোজাদা ১৭ রান করে করেন।

বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল ৩ উইকেট নেন। ইকবাল হোসেন ইমন, মো. রুবেল ও সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৩৩, শাহাদাত হোসেনের ২৪, ইয়াসির আলির ২০ ও সাব্বির রহমানের ২৮ রানে জয়ের পথে এগিয়ে যায় দল। তবে ১৬২ রানে নবম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১১ ও রিপন মণ্ডলের অপরাজিত ৫ রানে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ।

আফগানিস্তানের নাভিদ জাদরান ৩ উইকেট নেন। নাসির খান মারুফখিল ও ফারমানুল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। এ এম গাজানফার ও কায়েস আহমেদ নেন ১টি করে উইকেট।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]