বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেকটি আসর মাঠে গড়ানোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তবে পুরোটা নয়, আংশিক। ফ্র্যাঞ্চাইজিটির অন‍্যতম মালিক জয় মেহতা তার ২২.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জয় ৪০ কোটি ডলারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে তার শেয়ার বিক্রি করছেন। সম্পূর্ণ নগদ অর্থে হতে চলা এই লেনদেনটি এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। এর ফলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৬৩৪ কোটি রুপি।

বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা জয়ের হাতে রয়েছে। অ্যারেসকে তিনি তার মালিকানার ঠিক অর্ধেক হস্তান্তর করছেন। শাহরুখ খানের হাতে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার রয়েছে এবং জুহি চাওলা সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন। নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ বিসিসিআই পাবে, যার পরিমাণ প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।

২০০৭ সালে প্রথম আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে ওঠার পর শাহরুখ খান, জয় মেহতা এবং জুহি চাওলা, এই তিন প্রোমোটার একত্রিত হয়ে 'কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড' গঠন করেন।

প্রসঙ্গত, অ্যারেস ম্যানেজমেন্ট আমেরিকার একটি বিনিয়োগকারী সংস্থা, যারা বিশ্বের প্রধান ক্রীড়াক্ষেত্রে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং এনএফএলের মায়ামি ডলফিনস-এ ইতোমধ্যে তাদের অংশীদারিত্ব রয়েছে এবং কেকেআরের সঙ্গে এই চুক্তি ক্রিকেটেও তাদের বিস্তৃতি ঘটাচ্ছে। এই সংস্থাটি কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের নটিংহ্যাম-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘ট্রেন্ট রকেটস’-এর সহ-মালিক।

এর আগে রাজস্থান রয়্যালসের হাতবদল হয়েছিল ১৫,৬৬০ কোটি রুপিতে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারিত হয়েছিল ১৬,৬৬০ কোটি, যেখানে আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস গ্রুপের পাশাপাশি মার্কিন বিনিয়োগকারী ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চারস-এর মতো সংস্থার বিনিয়োগ রয়েছে। সিভিসি ক্যাপিটাল ২০২২ সালে গুজরাট টাইটান্স অধিগ্রহণ করে এবং পরবর্তীকালে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz