মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া • অবসরের আগেই বিজেপির রাজনীতিতে চাহাল, পেলেন বড় দায়িত্ব • আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী • যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের • বিন্দুমাত্র ঝুঁকি দেখলেও শেখ হাসিনা ফিরবেন না : আমজনতার তারেক • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি • গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের • পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫ • এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং • ‘ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে’

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

এবার এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিল রাশিয়া

বিজ্ঞাপন


রাশিয়ার বিরুদ্ধে ‘শত্রুতামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলে ইউরোপের দেশ এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিয়েছে মস্কো। দেশটির সীমান্ত বন্ধের সিদ্ধান্ত, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া এবং এস্তোনিয়ায় বসবাসরত রুশ জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অভিযোগ এনে এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

২৩ নভেম্বর (সোমবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। এর আগে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় রুশ কর্তৃপক্ষ।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক কর্মকাণ্ড দেশটিকে রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনে মস্কো।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোন যেন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে পারে, সে জন্য এস্তোনিয়া নীরবে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে এ অভিযোগ দ্রুত নাকচ করে দিয়েছে তাল্লিন।

এ ছাড়া বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া, রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহনে নিষেধাজ্ঞা, রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ এবং নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে রাশিয়া।

এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে মস্কো প্রায়ই অভিযোগ করে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরেছিল মস্কো।

রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে। চলতি মাসের শুরুতে এস্তোনিয়া ঘোষণা দেয়, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কয়েকটি প্রবেশপথ অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখা হবে। এর মধ্যে নারভা নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের পথও রয়েছে।

এস্তোনিয়ার অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো। এ ঘটনার পর সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় তাল্লিন। তবে এ ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পরিণতি শুধু এস্তোনিয়াকেই নয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর মিত্র দেশগুলোকেও ভোগ করতে হতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক অভিযানের জন্য এস্তোনিয়ার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার প্রচারণামূলক বক্তব্য নিয়ে তারা সাধারণত মন্তব্য করে না। তবে এ ক্ষেত্রে স্পষ্ট করে বলতে চায়, এস্তোনিয়া কখনোই অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

বাল্টিক অঞ্চলের অন্যান্য দেশও একই অবস্থান স্পষ্ট করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

রাশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বাল্টিক অঞ্চলের এস্তোনিয়াসহ ন্যাটোর কয়েকটি দেশ ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তবে ন্যাটোভুক্ত দেশগুলো এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রাশিয়ার ইলেকট্রনিক সংকেত বাধাগ্রস্ত করার কার্যক্রমের কারণে ইউক্রেনীয় ড্রোনগুলো ভুল করে ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করছে বলে দাবি করেছে কিয়েভ।

এদিকে, এস্তোনিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ন্যাটো। জার্মানির বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, এস্তোনিয়ার পাশাপাশি গত সপ্তাহে পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনাও নজরে রেখেছে জোটটি।

তিনি বলেন, সামরিক পরিস্থিতির প্রতিটি ঘটনায় ন্যাটো নিজেদের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা পর্যালোচনা করবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো হালনাগাদ করার ব্যবস্থাও নেওয়া হবে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz