সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬ হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী • দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত • বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী • এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২ • টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন ঘটে? • মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা • এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং? • ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ • অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত

দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করতে পারেন: জামায়াত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

এর পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, দেশে ফেরার কৌশলের অংশ হিসেবে অথবা ভারতে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দিতে তিনি এমন উদ্যোগ নিয়ে থাকতে পারেন।

তবে শেখ হাসিনার দলের নেতৃত্ব ধরে রাখার বিষয়টিও এর পেছনে কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।
৯ নভেম্বর (সোমবার) বিকেলে জামায়াতের গণমাধ্যম-সম্পর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শেখ হাসিনা কেন পাসপোর্ট ও এনআইডি করতে চাইছেন, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এই আবেদনের পেছনে দুটি কারণ থাকতে পারে।

দলটির মতে, একটি হতে পারে, তিনি দেশে ফেরার ক্ষেত্রে কৌশল অবলম্বন করছেন এবং জনগণকে বিভ্রান্ত করছেন। তিনি যে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছিলেন, এই আবেদন সেই প্রক্রিয়ার অংশ হতে পারে।

অপর কারণ হিসেবে জামায়াতের মিডিয়া সেক্রেটারি বলেন, নেতাকর্মীদের ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের সান্ত্বনা দিতে এমন উদ্যোগ নিয়েছেন।

এছাড়া শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখার জন্যও এমন উদ্যোগ নিতে পারেন বলে মনে করেন জামায়াতের এই নেতা। তার মতে, শেখ হাসিনা দেশে আসবেন না- এমন ঘোষণা দিলে দলের অন্য কাউকে নেতা বানানো হতে পারে।

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে। দেশের অর্থনীতি ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছেন। এ অবস্থায় গণঅভ্যুত্থানে দলবলসহ পালিয়ে গেছেন।

তিনি অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি। সেখান থেকে হুমকি দিয়ে যাচ্ছেন। তার দলের নেতাকর্মীরা জনগণকে উত্তপ্ত করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আইনের দাবি হচ্ছে, তিনি দেশে এলে রায় কার্যকর হবে। এ রায় কার্যকর করার দায়িত্ব সরকারের ও বিচার বিভাগের। ভারতের সঙ্গে বন্দিবিনিময় বা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, শেখ হাসিনার অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। এটা করতে না পারলে সরকার ব্যর্থ প্রমাণিত হবে। এতে জনগণের ক্ষোভ আরও বাড়বে।

শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরতে নাও পারেন বলে মনে করেন জুবায়ের। এ ক্ষেত্রে তাকে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জামায়াত নেতা বলেন, তাকে ভারতে গিয়ে নিয়ে আসতে হবে। সরকার এ ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে পারে, আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করতে পারে। জাতিসংঘের সঙ্গে আলোচনা করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা নিতে পারে। শেখ হাসিনা না চাইলেও তাকে দেশে আনতে হবে। দেশে এনে আদালতের রায় কার্যকর করতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও আদালতের রায় কার্যকরের বিষয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য রয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz