শরীয়তপুরে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, যুবলীগ কর্মী নিহত
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১২:১০
•
অনলাইন সংস্করণ
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার কাছে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন পুলিশের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।
নিহত ইব্রাহিম সিপাহী (৩০) শরীয়তপুর সদরের সোনামুখী এলাকার হাফিজউদ্দিন সিপাহীর ছেলে।