রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নেত্রকোনায় সাবেক এমপিসহ ৪ নেতার বাড়িতে আগুন • আ.লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক • যুবলীগ নেত্রী শর্মীর প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি : গাজীপুরের ডিসি • ইসির সংলাপে যাচ্ছে না জামায়াত, সম্মতি এনসিপির • আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করার প্রস্তাব দেবেন নেতানিয়াহু • রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন • মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত • দেড় দশকে বিদেশে পাচার হয়েছে প্রায় ২৮ লাখ কোটি টাকা : রাষ্ট্রপতি • মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো : অর্থ উপদেষ্টা

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

যুবলীগ নেত্রী শর্মীর প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি : গাজীপুরের ডিসি

যুবলীগ নেত্রী শর্মীর প্যারোলে মুক্তির আবেদনই করা হয়নি : গাজীপুরের ডিসি

বিজ্ঞাপন
নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির কোনো আবেদন করেনি শর্মীর পরিবার।

সন্তানের মরদেহ কারাগারের সামনে নিয়ে এলে সেখানে শেষবারের মতো দেখার সুযোগ চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাফটকে মা ও সন্তানের শেষ দেখার ব্যবস্থা করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, আবেদন পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিতাম।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা জানান, কোনো নাগরিক কারাগারে বন্দি থাকা অবস্থায় তার সন্তান মারা গেলে রাষ্ট্রীয় বিধান অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ রয়েছে। আবেদন পেলে তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে শারমিন সুলতানা শর্মীর পরিবার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী প্রতিবন্ধী নিস্বর্গ হোসেন তূর্য গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মারা যায়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তূর্যের মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সামনে নেওয়া হয়। কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখার ব্যবস্থা করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলামও জানিয়েছেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন বা কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে আসেনি। তিনি বলেন, শর্মীর স্বামী শাহাদাৎ হোসেন নিপু সন্তানের মরদেহ কারাফটকে নিয়ে এসে স্ত্রীকে দেখানোর আবেদন করেছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি এবং নিরাপত্তা নিশ্চিত করার পর মানবিক বিবেচনায় তাদের শেষ দেখার ব্যবস্থা করা হয়।

এদিকে নিস্বর্গ হোসেন তূর্যর মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা হয়।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz