রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ত্রাস

দলিলুর রহমান | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:০৬
ত্রাস
বিজ্ঞাপন
যুদ্ধ কলহ অন্ধ বুদ্ধি ও
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস
ঘনান্ধকার ধেয়ে আসছে
গোটা বিশ্বকে করছে গ্রাস
সংকটে সংসার অসহায় মানুষ
জীবনের আশায় ছুটছে দিগ্্বিদিক
ধর্মের বুলি তর্কের ধুলি বইছে জোরে ঝড়
রক্ত ঘেঁটে জল্লাদেরা মুনাফা লুটছে চতুর্দিক
ক্ষুধা মৃত্যু বিরহ চোখের জল
অকাতরে ঝরছে অবিরল
খাদ্য নেই বস্ত্র নেই
করছে মানুষ হা-হুতাশ
যুদ্ধ কলহ অন্ধ বুদ্ধি ও
হিংসার ঘূর্ণি তুলছে ত্রাস
 
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz