বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চিনে নেই ঠিকানাকে

মনজুর কাদের | প্রকাশ : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৪
চিনে নেই ঠিকানাকে
বিজ্ঞাপন
প্রবাসের এজীবন
যতোদূর গড়িয়েছে
ঠিকানাই রোজ এসে
সৌরভ ছড়িয়েছে

শস্যের ক্ষেত থেকে
আগাছাকে নিড়িয়েছে
কাছে এসে হাত ধরে
ঠিক পথে ফিরিয়েছে

জানি কার ঠিকানাটা
মুঠো করা হাতে থাকে
আজীবন সাথী হয়ে
ছায়া হয়ে সাথে থাকে

কবি আর সুধীদের
ডানে আর বাঁয়ে রাখে
সবাইকে সাথে নিয়ে
চলবার দায় রাখে

কোথা থেকে ভেসে আসে
আগরের শিখা নাকে
ঠিক ঠিক চিনে নেই
আমাদের ‘ঠিকানা’কে।
কমেন্ট বক্স
 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz