বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন, জামায়াত নেতার সাবেক বউ : গোলাম মাওলা রনি

বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। খবরে ওই নারীর নাম বলা হয়েছে ফারজানা আফরোজ। তবে রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করেন গোলাম মাওলা রনি।

ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’।

রনি কার্ডটি শেয়ার করে লিখেছেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী।’

এর আগে গণমাধ্যম খবর প্রকাশ করে—গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন। খবরে তারা এনসিপি নেতাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz