বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সদস্য • মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত • বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির, ভাঙল তৃতীয় সংসার • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়ল ওসির • প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত • আ.লীগের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন • বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের • ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত • আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ • আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আ.লীগের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন

আ.লীগের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিলুপ্তি চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।

নড়াইলের কালিয়ার বাসিন্দা এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজনের পক্ষে বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। 

তিনি বলেন, আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছে রিট আবেদনে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেয়, এমন যেকোনো কনটেন্ট অপসারণ ও ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এর সাথে সম্পৃক্ত অন্য প্রতিটি সংগঠন, সংসদের একটি আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে সরাসরি নিষিদ্ধ ও রাজনৈতিক দল হিসেবে কেন বিলুপ্ত করা হবে না, সন্ত্রাসী সংগঠন হিসেবে কেন ঘোষণা ও তালিকাভুক্ত করা হবে না এ মর্মে রুলের আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সংগঠনের পক্ষ থেকে বা নামে প্রকাশিত সকল পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট এবং সহিংসতা উসকে দেয় এমন যেকোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা এবং এগুলোর পুনঃপ্রকাশ রোধ কেন করা হবে না, এ মর্মেও রুল জারির আর্জি জানানো হয়েছে রিট আবেদনে।

মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, আগামী রোববার কার্যতালিকায় এলে হাইকোর্টের একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz