বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সদস্য • মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত • বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির, ভাঙল তৃতীয় সংসার • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডেকে কপাল পুড়ল ওসির • প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত • আ.লীগের বিলুপ্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন • বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের • ১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত • আড়াই দিনেই ম্যাচ হেরে হেয়াইটওয়াশ হলো বাংলাদেশ • আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশসহ তদন্তের আওতায় থাকা বিভিন্ন অর্থনীতির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব করেছে।

ইউএসটিআরের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও চর্চা বন্ধে যথাযথ পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। তবে নির্দিষ্ট কিছু পণ্য এ শুল্কের আওতার বাইরে থাকবে। বিদ্যমান ৩০১ ধারার শুল্ক বাদ দিয়ে এ অতিরিক্ত শুল্কের হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবে বাংলাদেশের ওপর আগে থেকে কার্যকর থাকা অন্যান্য ৩০১ ধারার শুল্ক এবং ২৩২ ধারার আওতায় আরোপিত শুল্কও বিবেচনায় নেওয়া হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ সরকারের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে থাকা বিভিন্ন অঙ্গীকারও এ প্রস্তাব তৈরিতে গুরুত্ব পেয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিতে উল্লিখিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, নীতি ও চর্চা মোকাবেলায় বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় রেখেছে ইউএসটিআর। যদিও প্রস্তাবটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়।

বাংলাদেশ ছাড়াও ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং অতিরিক্ত উৎপাদনের অভিযোগে ‘সেকশন ৩০১’ আইনের আওতায় তদন্তের পর এসব শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

তবে সব দেশের ওপর একই হারে শুল্ক আরোপ করা হবে না। দেশ ও পণ্যভেদে শুল্কের হার ভিন্ন হবে।

ঘোষণা অনুযায়ী, চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। এরপর রয়েছে ভিয়েতনাম, দেশটির ওপর শুল্কের হার সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। অন্য দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার ২০ বা ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

তবে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার আরও কম হতে পারে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কিছু দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সম্মত হয়েছিলেন। ফলে নতুন ঘোষণার শুল্কের সঙ্গে আগের চুক্তিতে নির্ধারিত সীমার সমন্বয় হবে।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে বলেন, সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলগুলো তাদের অভ্যন্তরীণ চাহিদা এবং বাজারের মৌলিক নীতি বা বাস্তবতার বাইরে গিয়ে মাত্রাতিরিক্ত পণ্য উৎপাদন ও কারখানা সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করছিল—এমন অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz