বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন • পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা • দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল • প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল • খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা • রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক • কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
গোপালগঞ্জে সহিংসতা

গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

বিজ্ঞাপন
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতার খোঁজে আওয়ামী লীগের নেতা, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল লেনদেন খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। 

এ ঘটনায় এখন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব এরই মধ্যে অবরুদ্ধ করা হয়েছে। আরও বেশ কিছু সন্দেহজনক ব্যক্তিকে গোয়েন্দা জালে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেনের তথ্যও যাচাই করা হচ্ছে বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, এসব আর্থিক লেনদেন অনুসন্ধানে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট যৌথভাবে কাজ করছে। ইউনিটগুলো হলো—কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের হিসাব এবং ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করছেন তারা।

এর মধ্যে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের কর নথির সঙ্গে তাদের আয়-ব্যয়ের হিসাব এবং ব্যাংক ও এমএফএস লেনদেনের তথ্য মিলিয়ে দেখছে। পাশাপাশি তাদের আয়ের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য যাচাই করছেন গোয়েন্দারা।

ব্যাংক হিসাব অবরুদ্ধের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক প্রতিনিধিদের নাম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল ও সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন। এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও সভাপতি ভবেন্দ্র নাথের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছা।

এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের আর্থিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতে ব্যাংক হিসাব অবরুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অর্থ দিয়ে সক্রিয় থাকার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সহিংসতায় অর্থায়নের সম্ভাব্য উৎস শনাক্ত করতে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনও অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।

গত ১৫ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী কয়েক দিনে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পরদিনও জেলার বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানায় থাকা পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়। সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz