মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব • থ্যাঙ্কসগিভিংয়ে নিউইয়র্কে শক্তিশালী ঝড়ের শঙ্কা, ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাসের পূর্বাভাস • বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী • সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ • কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত • চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী • কোমরের পেশি শক্তিশালী করতে ৩ সহজ ব্যায়াম • সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে : বাণিজ্যমন্ত্রী • মিয়ানমারের শীর্ষ সামরিক নেতাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা • ৫২ বলে ডাবল সেঞ্চুরি, ১৫ বছরের বৈভবের বিশ্বরেকর্ড

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব

কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে : জাতিসংঘ মহাসচিব

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় তিনি, স্বায়ত্তশাসিত অস্ত্রের বিষয়ে জরুরি পদক্ষেপের আহ্বান জানান। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের “দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে সংঘাত নিরসন” শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে তিনি এ কথা বলেন। 

গুতেরেস সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক যুদ্ধকে বদলে দিচ্ছে, অপতথ্যের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা তীব্রতর করছে। প্রত্যেক দেশকে প্রযুক্তি দ্বারা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধ করতে আরও শক্তিশালী আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানাই। 

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাত প্রতিরোধ, শান্তিরক্ষা এবং মানবিক কার্যক্রমের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। কিন্তু এর ক্রমবর্ধমান সামরিক প্রয়োগ গুরুতর ঝুঁকি তৈরি করছে। যেসব যন্ত্র মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং প্রাণ কেড়ে নেয়, সেগুলো নৈতিকভাবে জঘন্য এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য। আমাদের ভবিষ্যতে ঘাতক রোবটের কোনো স্থান থাকতে পারে না। 

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz