বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• গুপ্ত খেলার জম্পেশ শো • ইসরায়েলে ক্ষমতার লড়াইয়ে ঝুলছে সমীকরণ • লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা • অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান • ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা : প্রধানমন্ত্রী • ভোটে পিছিয়ে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু, কী হতে যাচ্ছে ইসরায়েলে? • বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা

লন্ডনে সংবাদ সম্মেলনে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা

বিজ্ঞাপন
যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্যবসাসহ নানা ক্ষেত্রে সফল প্রবাসীদের খুঁজে বের করে সম্মাননা দেওয়া এবং তাঁদের সাফল্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রত্যয়ে আগামী বছরের ১৫ এপ্রিল যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হবে বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২৭।

সম্প্রতি লন্ডনের হাউস অব কমন্সে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডসের আনুষ্ঠানিক ঘোষণা দেন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জিল্লুর হোসেন এমবিই। সংবাদ সম্মেলনে কয়েকজন ব্রিটিশ এমপি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের উপদেষ্টা ফজলি বিবির সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস চেয়ারম্যান আহমেদ আলী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাজ্য ও ইউরোপের বাংলাদেশি কমিউনিটিকে একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে একত্রিত করে তাঁদের সাফল্য, কৃতিত্ব, মেধা ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন। এবারই প্রথম এ আয়োজনে সহযোগিতা করবে মূলধারার আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল।

অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকাসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রায় দুই শতাধিক শীর্ষ ব্যবসায়ী নেতা যোগ দেবেন বলে জানানো হয়। তাঁদের উপস্থিতি বাঙালি কমিউনিটি ও মূলধারার ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধ গড়ে তুলবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। মূলধারার কয়েকজন নীতিনির্ধারক ও ব্রিটিশ এমপি ইতিমধ্যে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের উপস্থিতিতে কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি মূলধারায় বাঙালিদের সাফল্য উপস্থাপন করা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিজনেট গ্লোবাল অ্যাওয়ার্ডসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন নির্বাহী পরিচালক রিয়াদ আহাদ, ব্যবস্থাপনা পরিচালক জুবের আলম, পরিচালক এস এম খালিক উদ্দিন এবং উপদেষ্টা ও প্রধান মিডিয়া পার্টনার বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী কাউন্সিলর আব্দুল এম চৌধুরী সুমন।

আয়োজকেরা জানান, গতানুগতিক আয়োজনের বাইরে গিয়ে বিশেষ এই অনুষ্ঠানটি প্রথমবারের মতো যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ ভেন্যু বার্মিংহামের ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে কমিউনিটির আলোকিত মানুষদের সাফল্য তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য। তাঁরা এ উদ্যোগে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চার ব্রিটিশ এমপি—শিবানি রাজা, ওয়েন্ডি মর্টন, আইয়ুব খান ও মোহাম্মদ ইয়াসিন—এবং মূলধারার বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁরা উদ্যোগটির প্রশংসা করেন, সহযোগিতার আশ্বাস দেন এবং অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz