রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সরকারি খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১ হাজার জুলাই যোদ্ধা • এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত • ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু • সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী • শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান • গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ • সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের • না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি : আসিফ মাহমুদ • এক হয়ে কাজ করবে ঢাকা-ইস্তাম্বুল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
সৌদিতে ধরপাকড়

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত

এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৫-১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ১১ নভেম্বর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৯ জন। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের অভিযোগে ১৫ জনকেও গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৮০০ জনকে দেশে ফেরার ভ্রমণপ্রক্রিয়া সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

বর্তমানে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে। সূত্র: গালফ নিউজ

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz