মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি • ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া • সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস • ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন • এবার সরাসরি ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান • ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন • এনওয়াইপিডির স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত ঘোষণা মেয়র মামদানির • ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন
শিল্পাঞ্চলগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সর্বোচ্চ ২০ প্লাটুন বিজিবি। এসব এলাকার মধ্যে রয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।

এদিকে, গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ এলাকায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল।

মাঠপর্যায়ে বিজিবি সদস্যদের কার্যক্রম তদারকি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস থেকে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানায়, এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতির নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা সদস্যরা।

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz