রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী • শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান • গোপালগঞ্জের ডিসিকে জনপ্রশাসনে বদলি, নতুন ডিসি জি. এম. সরফরাজ • সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারের আহ্বান স্পিকারের • না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি : আসিফ মাহমুদ • এক হয়ে কাজ করবে ঢাকা-ইস্তাম্বুল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের • বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো : তুরস্কের প্রেসিডেন্ট • দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রিজভী • দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান

শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতার’ অভাব রয়েছে : ইরান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতা’ ও সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে ইরান। রাশিয়া ও চীন তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য উৎসাহিত করছে কি না- এমন প্রশ্নের জবাবে বিষয়টিকে গৌণ হিসেবে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই। খবর আল জাজিরার।

ইসমাঈল বাঘাই বলেন, ‘সরাসরি বা পরোক্ষ আলোচনার বিষয়টি সম্পূর্ণ একটি প্রান্তিক বা গৌণ আলোচনা। গত জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি এবং একটি সিদ্ধান্তে পৌঁছেছিলাম। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তিতে স্বাক্ষরও করেছিল, কিন্তু সেই চুক্তি দুই সপ্তাহও টেকেনি।

বাঘাই আরও বলেন, আসল বিষয় হলো কূটনীতিকে এগিয়ে নেওয়ার মতো সদিচ্ছা ও আন্তরিকতা থাকা। প্রকৃত কূটনীতির অর্থ হলো- অপর পক্ষের অধিকার ও স্বার্থকে সম্মান করা এবং অন্যকে কোনো ছাড় না দিয়ে কেবল নিজের একতরফা সুবিধা আদায়ের মানসিকতা ত্যাগ করা।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz