শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আন্তরিকতা’ ও সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ করেছে ইরান। রাশিয়া ও চীন তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য উৎসাহিত করছে কি না- এমন প্রশ্নের জবাবে বিষয়টিকে গৌণ হিসেবে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই। খবর আল জাজিরার।
ইসমাঈল বাঘাই বলেন, ‘সরাসরি বা পরোক্ষ আলোচনার বিষয়টি সম্পূর্ণ একটি প্রান্তিক বা গৌণ আলোচনা। গত জুনে স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছি এবং একটি সিদ্ধান্তে পৌঁছেছিলাম। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তিতে স্বাক্ষরও করেছিল, কিন্তু সেই চুক্তি দুই সপ্তাহও টেকেনি।
বাঘাই আরও বলেন, আসল বিষয় হলো কূটনীতিকে এগিয়ে নেওয়ার মতো সদিচ্ছা ও আন্তরিকতা থাকা। প্রকৃত কূটনীতির অর্থ হলো- অপর পক্ষের অধিকার ও স্বার্থকে সম্মান করা এবং অন্যকে কোনো ছাড় না দিয়ে কেবল নিজের একতরফা সুবিধা আদায়ের মানসিকতা ত্যাগ করা।
ঠিকানা/এএস