মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পশ্চিম এশিয়ায় তৃতীয় মার্কিন রণতরী, ‘হামলার অপেক্ষা করবে না’ ইরান

পশ্চিম এশিয়ায় তৃতীয় মার্কিন রণতরী, ‘হামলার অপেক্ষা করবে না’ ইরান

বিজ্ঞাপন
পশ্চিম এশিয়ায় মার্কিন যুদ্ধজাহাজের বহরে যোগ দিয়েছে আরেক রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, রুজভেল্ট ইতোমধ্যে পশ্চিম এশিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় কার্যক্রম চালিয়ে যাওয়া আরও দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হয়েছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জের ধরে পশ্চিম এশিয়ায় সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র।

ওই অঞ্চলে এতদিন অবস্থান করছিল রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’।

‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ বহরে যোগ দেওয়ায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর মোট সংখ্যা দাঁড়াল তিনটিতে।

তবে পেন্টাগন কিংবা মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত বিমানবাহী রণতরীটি মোতায়েনের সময়সূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

আল জাজিরা লিখেছে, নতুন মার্কিন রণতরী পশ্চিম এশিয়ায় পৌঁছানোর খবরে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, “যুক্তরাষ্ট্রের হামলা চালানোর অপেক্ষায় থাকবে না তেহরান।”

তার ভাষ্য, নতুন করে আরেকটি হামলার প্রস্তুতি নেওয়ার জন্যই “কূটনীতির মাধ্যমে সময়ক্ষেপণ করার ভান” করছে ওয়াশিংটন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু লিখেছে, একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি–এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

রোববার দ্বিতীয়বারের মত বাহরাইনে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিন দিনের মধ্যে এটি ছিল দেশটিতে ইরানের দ্বিতীয় ড্রোন হামলা।

রোববারের হামলার আগে শুক্রবারও একই ধরনের ঘটনা ঘটে।

সেদিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উপসাগরীয় দেশ বাহরাইনের দিকে ধেয়ে আসা দুটি ইরানি ড্রোন মাঝপথে প্রতিহত করে।

এমন পরিস্থিতিতে বাহরাইনে মার্কিন দূতাবাস সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

ওই বার্তায় ইরান ও হুতিদের সম্ভাব্য হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক ও নিরাপদে চলাচল করতে বলা হয়।

মানামা কর্তৃপক্ষও জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা প্রতিহত করেছে।

এসব হামলাকে তেহরানের ‘পরিকল্পিত ও ধারাবাহিক আগ্রাসনের অংশ’ বলে ক্ষোভ প্রকাশ করেছে বাহরাইন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া চলমান ইরান যুদ্ধের অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন, তেহরানের সঙ্গে আর কোনো চুক্তির প্রয়োজন ওয়াশিংটনের নেই।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz